বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মহাসড়ক উন্নয়নে নতুন নির্দেশনা: চলবে ডাবল শিফটে কাজ ২৯৩ প্রতিষ্ঠানে শূন্য পাস! নেপথ্যে যে ১০ কারণ জাতীয় পুনর্জাগরণের প্রেরণা: ঐতিহাসিক ৭ নভেম্বর আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতে বসে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ রিজভীর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক সম্পন্ন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান! উন্নয়নে বড় বরাদ্দ! একনেকে পাস হলো ১৬ প্রকল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত রামিসা হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন

বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন।

আজ(১৮ নভেম্বর)  সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের এ চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ প্রমুখ।

facebook sharing button


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর