সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যেভাবে গোসল করলে ত্বক কোমল থাকে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

দিনে দুইবার গোসল করা ভালো। বিশেষ করে ঘুম থেকে উঠে সকাল সকালে গোসলটা সেরে নিলে শরীর সতেজ হয়। আর রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘণ্টা আগে গোসল করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ধীরে ধীরে কমে যায়। এতে সহজে ঘুম আসে। এবং প্রশান্তি লাগে। তা ছাড়া গোসল করলে ত্বক পরিষ্কার হয়। জীবাণু দূর হয়। এবং ত্বকের জৌলুশ বজায় থাকে। গোসলের আগে পরে কয়েকটি নিয়ম মানলে ত্বক থাকবে নরম ও কোমল। এজন্য মানতে হবে কয়েকটি নিয়ম।

শরীর সতেজ ও কোমল রাখতে গোসলের আগে হাতে, পায়ে ও সারা শরীরে আমন্ড বা অলিভ অয়েল ম্যাসাজ করে নিলে ভালো ফলাফল পাবেন।

গোসলের আগে শরীরে তেল ম্যাসাজ করলে ত্বকের ময়শ্চার ব্যালান্সড হয়। ময়েশ্চারাইজার হিসেবে ভালো ব্র্যান্ডের বডি অয়েলও ব্যবহার করতে পারেন।

ময়েশ্চারাইজার হিসেবে সরিষা কিংবা নারকেল তেলও ত্বকে ম্যাসাজ করে ত্বকের যত্ন নিশ্চিত করা যায়। এই বিউটি উপাদান বাড়িতেই পাওয়া যায়। রূপ বিশেষজ্ঞরা বলেন, যে তেলই ব্যবহার করুন না কেন, ম্যাসাজ করার আগে একটু গরম করে নেবেন। শরীরে তেল মেখে ভালো করে ম্যাসাজ করার পরে দশ মিনিট অপেক্ষা করুন। তারপর গোসল করে নিন। এতে ত্বকের রুক্ষতা দূর হবে, ত্বক হবে নরম ও কোমল।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর