বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার ভোরে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বাস চালক ও অন্তত এক শিশুসহ কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

সাও পাওলো থেকে এএফপি জানায়, ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) এএফপিকে জানায়, মিনাস গেরাইস রাজ্যে একটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে বাসটিতে আগুন লেগে যায়। ২০০৭ সালের পর থেকে এটি ব্রাজিলের মহাসড়কের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা।

সিভিল পুলিশ এ দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু ও নয়জনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে বলেন, উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যের সাও পাওলো থেকে ভিটোরিয়া দা কনকুইস্তা যাওয়ার পথে ভোর ৪টার দিকে বাসটির একটি টায়ার বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। অন্য একটি গাড়িও পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়।

স্থানীয় দমকল বিভাগের একজন মুখপাত্র এর আগে এএফপিকে জানান, মৃতদেহের সঠিক সংখ্যা এখনো নির্ণয় করা হয়নি।

ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, বাসটির ভিতরে থাকা কয়েকজন আটকা পড়ে মারা যায়। ধ্বংসাবশেষ থেকে পুড়ে যাওয়া দেহাবশেষ সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে।

শনিবার সকালে প্রকাশিত এক ভিডিও ফুটেজে, মিনাস গেরাইস ফায়ার ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট আলোনসো ভিয়েরা জুনিয়র বলেন, ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য একটি ক্রেন প্রয়োজন হবে।

কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা একে ‘ভয়াবহ ট্রাজেডি’ অভিহিত করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন ‘আমি গভীরভাবে দুঃখিত।’ সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ ট্রাজেডি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পুনরুদ্ধারের জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।

মিনাস গেরাইসের গভর্নর বলেন , এই ট্রাজেডি সবচেয়ে মানবিক উপায়ে মোকাবিলার জন্য তিনি কাজ করছেন।

নভেম্বরের শেষের দিকে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আলাগোয়াসে একটি পাহাড়ী রাস্তায় ভ্রমণ করার সময় একটি বাস গিরিখাতে পড়ে গেলে এতে ১৭ জনের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর