বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সিরিয়াকে ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:০১ অপরাহ্ন

সিরিয়া এবং প্রতিবেশী লেবানন ও জর্ডানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকদের জন্য ৫০ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য সরকার।

রবিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ  মানবিক সহায়তা ঘোষণা করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, ‌‘আমরা সিরিয়ার জনগণকে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কারণ তারা একটি নতুন পথ তৈরি করেছে।’

মানবিক সহায়তার এ তহবিলের বেশিরভাগ অংশ জাতিসংঘের সংস্থাগুলোতে পাঠানো হবে এবং সিরিয়ার নাগরিকদের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা সরবরাহে সহায়তা করবে।

পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, সিরিয়ার ভবিষ্যৎ শাসনব্যবস্থা উন্নততর এবং সুরক্ষিত করতে সাহায্য করার জন্য কূটনৈতিকভাবেও কাজ করবে যুক্তরাজ্য সরকার।

তিনি  আরও বলেন, যে সিরিয়ার ভবিষ্যৎ সরকার স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সিরিয়ার জনগণের প্রাপ্য সম্মান দিতে দেশের সকল গোষ্ঠীকে একত্রিত  করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর