বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মালিবুর দাবানলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

 আমেরিকার মালিবুর দাবানল সেখানকার হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করেছে।

হলিউডের কাছাকাছি মালিবু হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা যেখানে হলিউড সেলিব্রেটি লেডি গাগা, লিওনার্দো দি ক্যাপরিও, জেনিফার আনিস্টন এবং গায়িকা শের-র বাড়ি আছে। ইতিমধ্যে সেখানকার সাতটি বাড়ি আগুনে পুড়ে গেছে।

মালিবু দাবানল হলিউড সেলিব্রেটিদের মাল্টি-মিলিয়ন ডলার মুল্যের সম্পত্তিকে হুমকির মুখে ফেলেছে। যে দাবানলের সূত্রপাত সোমবার। যেখানে দমকল বাহিনীর কর্মীরা চারপাশের খাড়া গিরিখাতে পা রাখতে পারছে না। আগুনের লেলিহান শিখার কারণে।

মালিবুর অধিবাসী অ্যালেস জালাস তার অভিজ্ঞতার বর্ণনা দিয়েছে এইভাবে: তখন রাত ১১টা। আমরা মানুষের চিৎকার শুনতে পাচ্ছি। আমি বাইরে যাই, আকাশ উজ্জ্ব লাল। পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুন পাহাড়ের পাদদেশে চলে আসল। তারপর এক ঘণ্টার মধ্যে আমরা সম্পূর্ণ ধোঁয়াবেষ্টিত হয়ে পড়ি। একদিকে বাড়িঘর পুড়ছে, আরেকদিকে উঁচু পর্বতমালা।

আইন প্রয়োগকারী সংস্থার অফিসারেরা হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ২০০০০ মানুষকে বাড়িঘর থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফের ক্যাপ্টেন জেনিফার সিটো।

মালিবুর মেয়র ডগ স্টুয়ার্ট বলেছেন, আগুনটা ভীতিকর। কিন্ত মালিবু এবং এর অধিবাসীরা পরাজয় মানবে না। বিমানের সহযোগিতায় দমকল বাহিনীর ১৫০০ সদস্য মালিবুর আগুন নেভাতে কাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর