বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরিতে পুনঃবহালের দাবি চট্টগ্রাম প্রেস কমিউনিটির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ সরকারের চক্রান্তের স্বীকার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরিতে পুনঃবহালের দাবি জানিয়েছেন চট্টগ্রাম প্রেস কমিউনিটির নেতারা। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই দাবি জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম প্রেস কমিউনিটির নেতা এবং আজকালের খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মানস চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের চক্রান্তের স্বীকার সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলা থেকে অব্যাহতি পূর্বক তাকে আগের চাকরিতে পদোন্নতি দিয়ে পুনঃবহালের দাবি জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আবেদন তার বিরুদ্ধে চলমান মামলার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে বিশেষ অনুরোধ জানাচ্ছি। দেশের মানুষ জানে বাবুল আক্তারকে কিভাবে ফ্যাসিবাদ সরকার চক্রান্তের মাধ্যমে স্ত্রী হত্যার দায়ভার চাপিয়ে দিয়েছে।’
উল্লেখ্য, স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে রিটে হাইকোর্ট জামিন বহাল রাখায় তিনি গত ৪ ডিসেম্বর বুধবার বিকাল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। বর্তমানে তিনি ঢাকায় তার বাসায় অবস্থান করছে বলে জানা গেছে।
এর আগে গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন জামিন নামঞ্জুর করেন।
২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি এলাকায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে নৃংসভাবে খুন হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্তে বাবুল আক্তার সেই মামলায় আসামি হন। গত ২৭ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বাবুল আক্তারকে জামিন দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর