সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মানসিক স্বাস্থ্য সচেতনতায় চট্টগ্রামে ‘মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর ২০২৬’

অনলাইন ডেস্ক মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক মানসিক সহায়তা সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে  ‘Mental Health Ambassador 2026 – Chattogram’। শনিবার (৪ জুলাই) নেভি কনভেনশন সেন্টারে LifeSpring Consultancy Ltd.-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৫ শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ আলোচনা করেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞরা।

ডা. মুনমুন জাহান তার   তিন বছরের শিশুর দুশ্চিন্তা, মননশীলতা (Mindfulness) এবং মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। সেশনের শেষে তিনি অংশগ্রহণকারীদের নিয়ে একটি মেডিটেশন পরিচালনা করেন।

ডা. আরাফাত আজিম তার বক্তব্যে Maslow’s Hierarchy of Needs তত্ত্বের আলোকে শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করেন। অন্যদিকে ডা. মৌমিতা পাল তথ্যসমৃদ্ধ একটি স্লাইড উপস্থাপনার মাধ্যমে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক এবং সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এতে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, নেভী অ্যাংকারেজ স্কুল অ্যান্ড কলেজ, রোভার্স স্কাউট, আশার আলো, শিশু নিকেতন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিনিধিসহ সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, পুলিশ, নৌবাহিনী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে নিজ নিজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে  “Mental Health Ambassador” হিসেবে ভূমিকা রাখতে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর