বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার মস্তিষ্কে অস্ত্রোপচার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সম্প্রতি পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার অস্ত্রোপচার হয়েছে।

মঙ্গলবার সাও পাওলো’র সিরিয়ান-লেবানিজ হাসপাতাল সূত্রে রিও ডি জেনেইরো থেকে এএফপি এ খবর জানায়।

হাসপাতালটি প্রেসিডেন্টের ইনস্টিাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেছে, সোমবার রাতে অপারেশনের সময় কোনো জটিলতা সৃষ্টি হয়নি। লুলা একটি নিবিড় পরিচর্যা ইউনিটে যথাযথ পর্যবেক্ষণের অধীনে ছিলেন।

হাসপাতালটি জানায়, ১৯ অক্টোবর রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের বাসভবনের বাথরুমে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পেলে তখন বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। সেদিনের পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঘটনা এ রক্তক্ষরণের সাথে সম্পর্কিত।

পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর ব্রিকস সম্মেলনের জন্য রাশিয়া সফর বাতিল করেন লুলা। পরিবর্তে চিকিৎসকের পরামর্শে একটি অনলাইন মিটিংয়ে যোগদান করেন। একারণে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতেও ব্যর্থ হন তিনি।

ব্রাজিলের নেতা পরবর্তিতে গত মাসে রিও ডি জেনেরিওতে জি ২০ শীর্ষ সম্মেলন এবং ব্রাসিলিয়াতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকসহ ব্যস্ত সময়সূচি বহাল রাখেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর