শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিটিটিসি প্রধানের সাথে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লী ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

ডিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম’র সাথে মিচেল লী’র এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় উভয় দেশের কর্মদক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন মিচেল লী । এছাড়া সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করা হয় এবং এসব অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর