বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কুমিল্লায় দুই যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় বিল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানা পুলিশ।

নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (২৫) ও খাগড়াছড়ি জেলার রামঘর উপজেলার সুখাকেন্দ্রায় গ্রামের রহুল আমিন মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫)। তারা দেবিদ্বারে ইন্টারনেটের বিল উত্তোলন, লাইন সংযোগ ও মেরামত কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, সকালে দোয়াইজলা বিলে কৃষকরা কাজ করতে এসে দুই জনের মরদেহ দেখে আমাকে খবর দেয়। পরে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ খবর দেই। তারা দুইজনই ডিস ও ইন্টারনেট বিল উত্তোলন ও সংযোগ লাইনের কাজ করত।

ডিস ও ইন্টারনেট মালিক বদিউল আলম সানোয়ার বলেন, মনির ও মোহন আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করত। এর মধ্যে মনির নিজের বাড়িতে থাকত আর মোহন অফিসে থাকত। মোহনের বাবা আমাকে বলেছেন রাত ১১টার দিকে শেষবার মোহনের সাথে তার কথা হয়েছে। ১১টার পর তাকে অফিসেও পাওয়া যায়নি। তারা কোন নেশা জাতীয় দ্রব্য সেবন করত কি না জানতে চাইলে বদিউল জানান, দুইজনের মধ্যে মনির মাদকাসক্ত ছিল, তবে মোহনের বিষয়টি জানা নেই।

এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এটা হত্যাকাণ্ড না কি অন্য কিছু তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয় বলে জানিয়েছে
পুলিশ। পুলিশ আরো জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, বিলের মধ্যে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দূরদূরান্ত থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। খবর পেয়ে নিহত মনির হোসেনের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। মনিরের ছোট বোন জান্নাত আক্তার জানান, মনির আমার একমাত্র ভাই, তাকে কারা মারল। তার এক ছেলে ও এক মেয়ে আছে, তাদের এখন কি হবে।

পুলিশের দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. শাহীন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এটা হত্যাকাণ্ড না কি অন্য কিছু তা এখন বলা সম্ভব হচ্ছে না। তবে ঘটনাস্থল থেকে সিরিঞ্জ, সিগারেট, মোবাইল স্পিরিটের খালি বোতলসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে, এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর