বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যে কোন মূল্যে রাশিয়া নিজকে রক্ষায় প্রস্তুত রয়েছে : ল্যাভরভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:৩১ পূর্বাহ্ন

গত বৃহস্পতিবার মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যে কোন উপায়ে নিজ দেশকে রক্ষা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে।

সাক্ষাতকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী ইউক্রেনের পশ্চিমা মিত্রদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা ‘ওরেসনিক’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি ‘গুরুত্ব সহকারে’ ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট পুতিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলে, ওই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশগুন বেশি গতিতে ধাবিত হয়।

ফক্স নিউজের সাবেক সাংবাদিক টাকার কার্লসনকে তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে ইউক্রেন যুদ্ধে তাদেরকে জিততে না দিতে রাশিয়া সব উপায় অবলম্বন করবে।

তিন বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়া দু’সপ্তাহ আগে দিনিপ্রতে ওরেসনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। ইউক্রেনের জন্য আমেরিকার এটিএসিএমএস অস্ত্র পদ্ধতি কার্যকর হওয়ার পর মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হাইপারসোনিক ব্যবহারকে পাগলামি হিসাবে উল্লেখ করেছেন।

ওই সাক্ষাতকারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী এমন অভিযোগ করেন যে আমেরিকা রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে চাচ্ছে। ইউক্রেনে সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেন।

তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধ পরিকর। যদিও কোন প্রক্রিয়ায় তা শেষ হবে সে বিষয়ে ল্যাভরভ কিছু জানেন না বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্প বিষয়ে তিনি আরও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন এমন মানুষ যিনি ফলাফল দেখতে চান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর