বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্ব ব্যাংকের ১শ’ বিলিয়ন ডলার ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:২৭ পূর্বাহ্ন

বিশ্বব্যাংক বিশ্বের কিছু দরিদ্র দেশগুলোর জন্য ১শ’ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। একইসঙ্গে বিশ্বব্যাংক ঋণ এবং অনুদান প্রদানের জন্য প্রায় ২৪ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।  বিশ্বব্যাংকের এক মুখপাত্র বৃহস্পতিবার এএফপি’কে একথা জানান।

মুখপাত্র এএফপি’কে বলেছেন, তিন বছর আগে শেষ তহবিল সংগ্রহের সময় প্রতিশ্রুতির প্রায় ২৩.৫ বিলিয়ন ডলার থেকে সামান্য বৃদ্ধি চিহ্নিত করে দাতাদেশগুলো ব্যাংকের ছাড় করা ঋণদানের হাতকে পুনরায় পূরণ করার জন্য ২৩.৭ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে,  যা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে পরিচিত। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুদিনব্যাপী আলোচনা শেষে বিশ্বব্যাংক এ ঋণ সহায়তার ঘোষণা করে।

বিশ্বব্যাংক এই অর্থ ব্যবহার করে আর্থিক বাজার থেকে ঋণ নিতে সক্ষম, যার মাধ্যমে তারা সঞ্চিত অর্থকে প্রায় চারগুণ বাড়াতে পারে এবং এর ফলে নতুন ঋণ ও অনুদানের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা ২০২১ সালে ছিল ৯৩ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছেন, এই অর্থ সাহায্য ৭৮ দেশের জন্য ব্যবহার করা হবে, যেসব দেশ সব থেকে বেশি ঋণ ও দরিদ্রে জর্জরিত। এটি স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং জলবায়ু স্থিতিস্থাপকতায় বিনিয়োগ করতে সহায়ক হবে।

আইডিএ বিশ্বব্যাংকের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপীয় বেশ কয়েকটি দেশ থেকে প্রচুর অর্থায়ন আসে ।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র আইডিএ নতুন তহবিলের জন্য ৪ বিলিয়ন ডলার ঘোষণা করেছে। নরওয়ে এবং স্পেনসহ অন্যান্য দেশগুলোও উল্লেখযোগ্যভাবে তাদের আর্থিক সহায়তা বাড়িয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর