বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সামরিক চুক্তি কার্যকর হচ্ছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক সামরিক চুক্তি দু’দেশের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে কার্যকর হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র উদ্ধৃতি দিয়ে এএফপি এখবর জানায়। 

ঘটনাটা তখন ঘটছে যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াতে ১০০০০ সৈন্য প্রেরণের অভিযোগ এনেছে। যেসব সৈন্য ইউক্রেনের বিপক্ষে লড়বে।

মস্কোতে দু’দেশের সহকারি পররাষ্ট্র মন্ত্রীদের অনুমোদন পেপার বিনিময়ের মাধ্যমে গত বুধবার এই সামরিক চুক্তি কার্যকর হয়।

গত বছরের জুনে পিয়ংইয়ং এ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সফরকালে কিম এবং পুটিন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে স্বাক্ষরিত কোন দেশ যদি অন্য কোন দেশ দ্বারা আক্রান্ত হয়, তাহলে দেশ দুটি কোন বিলম্ব না করে পরস্পরকে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে এবং পশ্চিমা নিশেধাজ্ঞার বিরুদ্ধে একত্রে বিরুদ্ধাচারণ করবে।

এক বহু পাক্ষিক পৃথিবী গড়ার লক্ষ্যে রাশিয়ার পার্লমেন্ট গত মাসে এ চুক্তির পক্ষে সর্বসম্মভাবে ভোট দেয়। পিয়ংইয়ং এক ডিক্রির মাধ্যমে এর অনুমোদন দেয়।

২০২২ সালের ফেব্রুয়ারীতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কের উন্নতি ঘটে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর