বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা-ভারতে নিহত ২০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে শ্রীলঙ্কা ও ভারতে এ পর্যন্ত ২০ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১৭ জন শ্রীলঙ্কার এবং বাকি ৩ জন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর।

শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঝড়ো আবহাওয়ার পাশাপাশি প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকাগুলোতে ২০ জন নিহতের পাশপাশি বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষ। বর্তমানে তারা বিভিন্ন অস্থায়ী ত্রাণ শিবিরে অবস্থান করছেন।

শ্রীলঙ্কার উপকূলে আঘাত হেনেছিল ফিনজাল। তার দু’দিন পর রোববার ভোরের দিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু-পদুচেরির উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়র ফিনজাল যে সময় শ্রীলঙ্কা ও ভারতের উপকূলে আছড়ে পড়ে, সে সময় উপকূলে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টির সঙ্গে আসা বিপুল মেঘমালা প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার দূরে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। ফলে শনিবার দুপুর থেকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় গতকাল দুপুর থেকে আকাশ ছিল মেঘলা। উপকূল ছাড়িয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকাতেও।

বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে যে ঘূর্ণিঝড় উদ্ভূত হয়, সেগুলোকে বলা হয় সাইক্লোন। শক্তিমত্তার দিক থেকে সাইক্লোন উত্তর আটলান্টিকের ঘূর্ণিঝড় হারিককেন কিংবা প্রশান্ত মহাসগারের ঘূর্ণিঝড় টাইফুনের সমপর্যায়ের।
সূত্র : এএফপি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর