বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

উত্তর কোরীয় প্রতিনিধি দলের ইরান সফর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন

উত্তর কোরিয়ার অর্থনৈতিক প্রতিনিধি দল ইরান সফরের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে।
পরমাণু শক্তিধর দেশটির সরকারি সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানিয়েছে।
এদিকে প্রতিনিধি দলের ব্যতিক্রমী সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সহযোগিতা নিয়ে উদ্বেগ বেড়েছে।উত্তর কোরিয়ার বাহ্যিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উন জং হু দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, প্রতিনিধি দলটি সোমবার ইরানের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে। তবে সংস্থার খবরে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে মস্কোর সাথে পিয়ংইয়ং সামরিক সহযোগিতা জোরদার করছে। আর এই প্রেক্ষাপটেই ইরানে তাদের এই সফর অনুষ্ঠিত হলো।
এদিকে সিউলের দাবি, উত্তর কোরিয়া ইউক্রেনে ব্যবহারের জন্যে রাশিয়াকে সাত হাজার কন্টেইনার সরবরাহ করেছে।
উত্তর কোরিয়ার শুরু করা গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচিতে মস্কোর কারিগরী সহায়তার বিনিময়ে এই কন্টেইনার সরবরাহ করা হয়েছে বলে সিউল মনে করছে।
ইরান ও রাশিয়াও ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক মিত্র। রাশিয়া প্রায়শই ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে।
এদিকে কোরিয়া ইন্সষ্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র এনালিস্ট হং মিন বলেছেন, সফরটি এই আভাস দিচ্ছে যে, উত্তর কোরিয়া তেহরানের সাথে সম্পর্ক আরো সম্প্রসারণে আগ্রহী। সম্ভবত অস্ত্র সরবরাহের মাধ্যমে দেশটি  সম্পর্ক আরো গভীর করতে চায়। ইসরায়েলের সাথে সংঘর্ঘের প্রেক্ষিতে ইরানের আরো অস্ত্র প্রয়োজন হতে পারে।
তিনি আরো বলেন, তেহরান ও জেরুজালেমের চলমান পরিস্থিতির কারণে সফরটি আরো মনোযোগের দাবি রাখে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর