বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পাকিস্তানের ইসলামাবাদে সেনা মোতায়েন, ‘দেখামাত্র গুলির’ নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকেরা রাজধানীতে পৌঁছে বিক্ষোভ করতে পারে এই আশঙ্কায় দেশটির সরকার এই নির্দেশ দিয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতাকর্মীদের ইসলামাবাদে পৌঁছানোর জন্য নির্ধারিত দিন ছিল গত ২৪ নভেম্বর। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িবহরের আকার এবং পথে ব্যাপক ব্যারিকেড থাকায় তারা নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি। তবে দলটি জানিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে যেকোনো মূল্যে ইসলামাবাদে তাদের সমাবেশের জন্য ঘোষিত স্থান ডি-চকে পৌঁছাতে চায়।

এই অবস্থা মোকাবিলায় পাকিস্তান সরকার দেশটির সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের আওতায় রাজধানীতে সেনাবাহিনী মোতায়েন করেছে। নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানিয়েছে, সেনাবাহিনীকে অনুচ্ছেদ ২৪৫-এর আওতায় মাঠে নামানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অস্থিতিশীলতা এবং সশস্ত্র হামলাকারীদের শক্ত হাতে দমন করা হয়। এ ছাড়া, ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশও জারি করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

বাড়তে থাকা নিরাপত্তা উদ্বেগের কারণে ইসলামাবাদে পাকিস্তান সেনাবাহিনীকে সংবিধানের অনুচ্ছেদ ২৪৫-এর অধীনে মোতায়েন করার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার এবং দাঙ্গাবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এমনকি চরম পদক্ষেপ হিসেবে দাঙ্গাকারীদের দেখামাত্র গুলি করারও অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পাকিস্তান সেনাবাহিনী যেকোনো এলাকায় কারফিউ জারি করতে পারে। এ ছাড়া, ইসলামাবাদজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কিছু সদস্য গুরুত্বপূর্ণ ভবনের ছাদে অবস্থান নিয়েছেন।

ইসলামাবাদের খুব কাছে ইমরান খানের ‘আপসহীন’ সমর্থকেরা, পরিস্থিতি থমথমেইসলামাবাদের খুব কাছে ইমরান খানের ‘আপসহীন’ সমর্থকেরা, পরিস্থিতি থমথমে

গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের এক রায়ে বলা হয়েছিল যে, পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভ অবৈধ এবং সরকারকে জনজীবন ব্যাহত না করে ইসলামাবাদে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল। অপর দিকে, গতকাল দিনভর পিটিআইয়ের গাড়িবহর চলমান থাকার মধ্যেই পাঞ্জাব সরকার ও পুলিশ জানিয়েছে, হাকলা ইন্টারচেঞ্জ বা মোড়ে বিশৃঙ্খলাকারীদের হাতে এক কনস্টেবল নিহত হয়েছেন।

পিটিআই নেতা শওকত ইউসুফজাই আটকের বুরহান ইন্টারচেঞ্জ থেকে ডনকে বলেছেন, গাড়িবহরগুলো ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়ে গেছে। তবে বহরের আকার ও সড়কে থাকা ব্যারিকেডের কারণে ধীরে ধীরে এগোতে হচ্ছে। তিনি দাবি করেছেন, ‘বিশাল মিছিল’ দেখে পুলিশ পিছু হটেছে। ইউসুফজাই আরও বলেছেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর শান্তিপূর্ণভাবে কিন্তু যেকোনো মূল্যে ডি-চকে পৌঁছাতে চান।

ইউসুফজাই বলেছেন, ‘নিরপরাধ রাজবন্দীদের- যার মধ্যে ইমরান খানও আছেন- মুক্তি না হওয়া পর্যন্ত মিছিল বন্ধ হবে না।’ তিনি বলেন, ‘সরকার অদক্ষ এবং তাদের লক্ষ্য কেবল জনগণের ওপর লাঠিপেটা করা এবং রাস্তা অবরুদ্ধ করা। সরকারের একমাত্র লক্ষ্য পিটিআইকে দমন করা। তারা রাজনৈতিক লোক নয়। আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহর ইচ্ছায়, সত্যই বিজয় লাভ করবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর