বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইউক্রেনকে স্থলমাইন সরবরাহের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা গুতেরেসের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইউক্রেনের কাছে ‘এন্টি পার্সনাল’ স্থলমানই সরবরাহ করার ‘নতুন হুমকির’ নিন্দা করেছেন। 

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় বাহিনীকে যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করবে বলে জানানোর কয়েকদিন পর তিনি এ নিন্দা করলেন।

এন্টি পার্সনাল মাইন নিষিদ্ধ চুক্তির অগ্রগতি পর্যালোচনা করতে কম্বোডিয়ায় একটি সম্মেলনে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বিশ্বজুড়ে ল্যান্ডমাইন অপসারণ ও ধ্বংসের প্রশংসা করেছেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘তবে হুমকিটি রয়ে গেছে। এর মধ্যে রয়েছে- সমঝোতায় উপনীত হওয়া কিছু পক্ষের নতুন করে এন্টি পার্সনাল মাইনগুলোর ব্যবহার, সেইসাথে কিছু পক্ষের এই অস্ত্রগুলো ধ্বংস করার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে পড়া।’

তিনি সমঝোতায় স্বাক্ষরকারীকে ১৬৪টি রাষ্ট্রের প্রতি ‘তাদের বাধ্যবাধকতা পূরণ ও সমঝোতার প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করার’ আহ্বান জানিয়েছেন।

এই সমঝোতায় সম্মত হওয়া দেশগুলোর মধ্যে ইউক্রেন রয়েছে। তবে রাশিয়া বা যুক্তরাষ্ট্র এ সমঝোতায় সম্মত হয়নি।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা গুতেরেসের পক্ষ থেকে তার এ বক্তব্যটি প্রদান করেন।

মন্তব্যটি বিশেষভাবে ইউক্রেনের দিকে ইঙ্গিত করেছে কি না, তা জানতে এএফপি গুতেরেসের অফিস ও মুখপাত্রের সাথে যোগাযোগ করেছে।

সম্মেলনে ইউক্রেনীয় দল মার্কিন ল্যান্ডমাইন সরবরাহ সম্পর্কে এএফপি’র প্রশ্নের জবাব দেয়নি।

গত সপ্তাহে ওয়াশিংটনের ঘোষণা যে এটি কিয়েভে কর্মী-বিরোধী ল্যান্ডমাইন পাঠাবে। অবিলম্বে মানবাধিকার কর্মীরা এর তীব্র নিন্দা জানায়।

সম্মেলনটি কম্বোডিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। দেশটি ১৯৬০-এর দশক থেকে তিন দশকের গৃহযুদ্ধে বিধ্বস্ত। বিশ্বের সবচেয়ে ভারী বোমা ও  মাইন বিস্ফোরিত দেশগুলোর অন্যতম কম্বোডিয়া।

১৯৭৯ সাল থেকে কম্বোডিয়ায় প্রায় ২০,০০০ মানুষ স্থলমাইন ও অবিস্ফোরিত বিস্ফোরক বিস্ফোরণে নিহত এবং এর দ্বিগুণ লোক আহত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর