শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ২ জন নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ২:৪৬ অপরাহ্ন

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী সুমিতে রাশিয়ার হামলায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার ভারপ্রাপ্ত মেয়র এ কথা বলেছেন। কিয়েভ থেকে এএফপি এ কথা জানিয়েছে।
টেলিগ্রামে এক ভিডিও বার্তায় আর্টেম কোবজার বলেন, ‘সুমিতে কয়েক দফা বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। এসব বিস্ফোরণে দুইজন প্রাণ হারিয়েছে।’
তিনি বলেন, হামলা স্থল থেকে লোকজনকে উদ্ধারে এয়ার ডিফেন্স এখনো কাজ করছে এবং বাসিন্দাদের জানালা থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে। স্থানীয় সময় সকাল ৬ টার আগ মুহূর্তে  (গ্রিনিচমান সময় ০৪০০ টা) সেখানে হামলা চালানো হয়।
সুমির আঞ্চলিক সামরিক প্রশাসন বলেছে, একটি আবাসিক এলাকায় রাশিয়া ড্রোন (ইউএভি) হামলা চালায়। তারা আরো জানায়, সেখানে উদ্ধার অভিযান চলছে।
সুমি রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্ত ওপারে অবস্থিত। সেখানে ইউক্রেনীয় সৈন্যরা গত আগস্টে একটি বড় স্থল অভিযান চালিয়ে বেশ কিছু অঞ্চল দখল করে নেয়।
রাশিয়া ইউক্রেনে একটি নতুন প্রজন্মের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর এসব হামলা চালানো হয়।
সাম্প্রতিক দিনগুলোতে, ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা প্রায় তিন বছরের দীর্ঘ সংঘাতের ক্ষেত্রে ইতোমধ্যে সর্বোচ্চ উত্তেজনা দেখা দিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর