বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার করা হবে : তথ্য উপদেষ্টা নাহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, গণতন্ত্রের অন্যতম স্তম্ভ গণমাধ্যম। এই গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকারি বেসরকারি সকল গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সাথে ইউএনডিপি এবং ইউনেস্কোর প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ সব কথা বলেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা. ইন্টারন্যাশনাল লিগ্যাল এক্সপার্ট প্রফেসর ড. জন বারাটা মীর, আইসিটি পলিসি অ্যাডভাইজার ফায়েজ আহমদ তৈয়ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১২৭ জনের অধিক শিশু শহিদ হয়েছে। হাজারো শিশু আহত হয়েছে। তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য ইউনেস্কো ও ইউএনডিপির সহযোগিতা কামনা করেন তিনি। ইউনেস্কোর কমিউনিকেশন এন্ড ইনফরমেশনের প্রধান নুরে জান্নাত প্রমা শ্রম অধিকার এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে অন্তর্র্বর্তী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সংস্কারের বিষয়ে সরকার কিছু চাপিয়ে দিচ্ছে না। গুজব এবং অপপ্রচার প্রতিরোধ বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনেস্কো এবং ইউএনডিপির সহযোগিতা কামনা করেন তিনি।

ইন্টারন্যাশনাল লিগ্যাল এক্সপার্ট প্রফেসর ড. জন বারাটা মীর বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত একটি সুন্দর উদাহরণ। তিনি গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর