শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইমরানের মুক্তির দাবিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১:১৬ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ব ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী ইমরান খানের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিটি দিয়েছেন মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্য। একইসঙ্গে পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর চলতি মাসেই ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিশাল সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশ থেকে খানের মুক্তির দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলের শীর্ষ নেতারা।ইসলামাবাদ থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

এদিকে পিটিআই প্রধান গত সপ্তাহে কারাগার থেকেই চুড়ান্ত আন্দোলনের ডাক দেন। ইমরান দলীয় নেতা-কর্মীদের আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। ওই কর্মসুচি নিয়েই কারাগার থেকে গতকাল রোববার একটি বিবৃতি দিয়েছেন ইমরান।

বিবৃতিতে তিনি বলেছেন, ওই দিনই পিটিআই’র ভবিষ্যত নির্ধারণ হবে। ২৪ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে সমর্থকদের কর্মসুচি সফলভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি। ইমরান বলেছেন, শুধু রাজধানীতে নয়, সারাদেশে বিক্ষোভ ছড়িতে দিতে হবে।

এরইমধ্যে ইমরানের মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে চিঠি দিয়েছেন তার দেশের কংগ্রেসের ৪৬ সদস্য। তারা অভিযোগ করেছেন, পাকিস্তানে গত ফেব্রুয়ারিতে অনুষ্টিত নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়ম হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর