বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে বাড়িঘর ও গবাদিপশু ধ্বংস হচ্ছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য জুড়ে রোববার বেশ কয়েকটি দাবানল জ্বলছে, কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দাদের জোর করে সরিয়ে নেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে এবং এতে অন্তত একটি বাড়ি ধ্বংস করেছে। সিডনি থেকে এএফপি এখবর জানায়।

প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রার কারণে শনিবার ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে, যার সাথে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।

দমকল কর্তৃপক্ষ রোববার বলেছে, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে দুটি স্থানে দাবানল সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ এবং সম্ভবত “বেশ কিছু সময় ধরে” জ্বলবে।

ভিক্টোরিয়া রাজের জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুজেন্ট যোগ করেছেন যে দুটি স্থানে দাবানলে ১৯০০ হেক্টরের বেশি বন পুড়ে গেছে এবং এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

“সেই এলাকায় মজুত শস্য এবং কৃষির ক্ষতি হয়েছে এবং আমাদের দলগুলো সারা দিন ধরে প্রভাবের মূল্যায়ন চালিয়ে যাবে।”

রাজ্যের পশ্চিমাঞ্চলে অন্তত একটি বাড়ি ধ্বংস হয়েছে, তবে আরও ঘরবাড়ি ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।

দমকল কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, জাতীয় উদ্যান থেকে সরিয়ে নেওয়া শত শত বাসিন্দাদের মধ্যে ১০ জন হাইকার রয়েছেন।

রোববার পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ নিরাপদ বলে না জানানো পর্যন্ত উচ্ছেদকৃত বাসিন্দাদের বাড়ি ফেরা এড়াতে অনুরোধ করেছে ।

রোববার বিকেলে রাজ্যটিতে প্রবল বাতাস প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আগে পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

বেশ কিছু বৃষ্টি ভেজা বছরের পর ২০১৯-২০২০ সাল থেকে অস্ট্রেলিয়ায় বিপর্যয়কর ব্যাপক দাবানল পরিস্থিতি শুরু হয়েছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির ২০২০ সালের সমীক্ষা অনুসারে, জলবায়ু পরিবর্তনের ফলে ১৯০০ সালের তুলনায় আবহাওয়ায় তীব্র দাবানলের ঝুঁকি ৩০ শতাংশ বেড়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর