বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে সৌদি আরবের রাজধানী রিয়াদে হয়ে গেল এক ফ্যাশন শো। জমকালো অনুষ্ঠানের সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা। আর ওই ফ্যাশন শোর বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেজ।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদে এ আয়োজন করা হয়। লেবানিজ আইকন এলি সাব এর পেছনের কারিগর। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রইটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন।
ইসলামি বিধিবিধান নিয়ে সরব দেশটিতে ‘এলি সাব শো’ নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজরকাড়া পোশাকে তারকারা উপস্থিত হন।
শোতে ‘১০০১ সিজনস অফ এলি সাব’ থিমের অধীনে ৩০০টি ডিজাইন প্রদর্শন করা হয়। যা মধ্যপ্রাচ্যের লোককাহিনী ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজকরা জানান। সেই প্রখ্যাত লোককাহিনীর গ্রন্থটি ‘কিতাব আলফে লায়লা ওয়া-লায়লা’ (এক হাজার এবং এক রাতের কাহিনী) নামে সংকলিত। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় গল্প এবং লোককথার অনন্য সংকলন এটি। এসব কাহিনি ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহিত হয়েছিল। বহির্বিশ্বে এটি এরাবিয়ান নাইটস নামেও পরিচিত।
ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। এমনকি এলি সাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙ্গে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান।
একসময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প-সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন। সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত, সৌদি সরকার তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে।
এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা। তারা জানান, এলি সাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শো-তে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর