বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ট্রাম্প- বাইডেন বৈঠক; শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ইঙ্গিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গতকাল বুধবার সাক্ষাত করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনালাড ট্রাম্প। চির প্রতিদ্বন্ধি ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের অংশ হিসেবে সাক্ষাত করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই নেতা। এই সময় দুই নেতা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

ঐতিহাসিক ওভাল অফিসে বৈঠকের শুরুতে দুই নেতা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতা কত সহজে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা করেন।

এরআগে ট্রাম্প হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাত করতে ওয়াশিংটন পৌঁছেন। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে দেখা করতে আসেন ট্রাম্প। নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের ‘ট্রাম্প ফোর্স ওয়ান’ বিমানে চড়ে ‘জয়েন্ট বেস এন্ড’ বিমান ঘাঁটিতে অবতরণ করেন।

বাইডেন এবারের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী মাঠে নেমেছিলেন। কিন্তু নির্বাচনী বিতর্কে ধরাশায়ী এবং বয়স নিয়ে কঠোর সমালোচনার মুখে সরে দাঁড়ান এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টদের ঐতিহ্য অনুযায়ী বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। কিন্তু ২০২০ সালে ট্রাম্প বাইডেনের সঙ্গে এই রকম সৌজন্যতা দেখাননি।

সাংবাদিকদের ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জিন পিয়েরে বলেছেন, ‘প্রেসিডেন্ট বাইডেন নিয়মে বিশ্বাস করেন। তিনি শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী।

বাইডেন ও ট্রাম্প বছরের পর বছর ধরে একে অপরের কঠোর সমালোচনা করে আসছেন। দুইজনের দলীয় নীতিও ছিল ভিন্ন। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন,গাজা-ইসরাইলসহ বিশে^র বিভিন্ন অঞ্চলে সংঘাতময় পরিস্থিতি নিয়ে একে অপরকে আক্রমণ-পাল্টা আক্রমণ শানিয়েছেন। ট্রাম্প ৮১ বছর বয়সী বাইডেনকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে আসছেন। অপরদিকে বাইডেনও ট্রাম্পকে (৭৮) অযোগ্য হিসেবে কটাক্ষ করে আসছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর