বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মরিশাসের নির্বাচনে বিরোধীদলীয় নেতার জয়লাভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

মরিশাসের বিরোধী নেতা নাভিন রামগুলাম মঙ্গলবার ঘোষণা করেছেন যে নির্বাচনে তার জোট ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে জয়লাভ করেছে। ‘বিশাল পরাজয়ের’ সম্মুখীন হওয়ার পর প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ তা স্বীকার করে নিয়েছেন। পোর্ট লুইস থেকে এএফপি এ খবর জানায়।

দুইবারের প্রাক্তন প্রধানমন্ত্রী রামগুলাম তার নির্বাচনী এলাকায় উল্লাসিত সমর্থকদের জমায়েতে বলেন, তার জোট মরিশাস দ্বীপের সবগুলো সংসদীয় আসনে জয়লাভ করেছে।

তিনি বলেন, ‘আমি আশা করি পিকেজে শিগগিরই পদত্যাগ করবে। দলটি ৬০-০ ব্যবধানে পরাজিত হয়েছে।

৭৭ বছর বয়সী উচ্ছ্বসিত রামগুলাম আরো বলেন, ‘জনগণের শক্তি একটি স্বৈরাচারের চেয়ে শক্তিশালী।’  আফ্রিকার সবচেয়ে ধনী এবং সবচেয়ে স্থিতিশীল গণতন্ত্রের একটি হিসাবে বিবেচিত দেশটির রোববার অনুষ্ঠিত   ভোটে এখনও চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।

তবে জুগনাউথ সোমবার বলেন, জঙ্গি সমাজতান্ত্রিক আন্দোলনের (এমএসএম) নেতৃত্বে তার লেপেপ জোট ‘একটি বিশাল পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর