শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন

মার্কিন বাহিনী সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্টির ৯টি স্থাপনা টার্গেট করে গতকাল সোমবার ব্যাপক বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে একথা জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত তাদের বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্টিগুলোর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সিরিয়ার দু’টি স্থানের ৯টি স্থাপনায় হামলা করেছে সেন্টকম।ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসকে নিশ্চিহ্ন করার অভিযানে অংশ নেয়া মার্কিন ও যৌথ বাহিনীর ওপর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হামলা কিংবা হামলার পরিকল্পনার সক্ষমতা কমিয়ে দিতেই এসব বিমান হামলা চালানো হয়েছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।

গত ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছিল।

সিরিয়ায় ৯শ’ ও ইরাকে ২হাজার ৫শ’ মার্কিন সেনা বর্তমানে অবস্থান করছে। মূলত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য ২০১৪ সাল থেকে এসব সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর