শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

পুতিনকে যুদ্ধ না বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে ইউক্রেনে যুদ্ধ আর না বাড়ানোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একীভূত নয়, ইউক্রেন আলাদা রাষ্ট্র হিসেবেই থাকবে।

নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে পরাজিত করে জয় লাভের মাত্র কয়েক দিনের মধ্যে গত বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো থেকে ট্রাম্প একথা বলেছেন। ‘ওয়াশিংটন পোস্ট’ রোববার একথা জানিয়েছে।

সংবাদ সংস্থা এএফপি নব নির্বাচিত প্রেসিডেন্টের কোনো প্রতিনিধির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে পারেনি। ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশকিছু লোকের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে, ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে, ইউরোপে ওয়াশিংটনের বিশাল সারিক বহর পাঠানো পাঠানো হবে। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘২৪ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ’ করার সমাধান খুঁজে বের করবেন তিনি। এজন্য পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন তিনি। তবে তিনি কিভাবে যুদ্ধ বন্ধ করবেন তার কোনো ব্যাখ্যা দেননি।

নির্বাচিত হওয়ার পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনকে সমর্থন দিবেন। তবে কিভাবে দিবেন সে ব্যাপারেও বিস্তারিত কিছু বলেননি।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ নাম প্রকাশে অনিচ্ছুক সুত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা বলেছেন, ‘তিনি খুব শিগগির ইউক্রেন যুদ্ধ’ নিয়ে একটি প্রস্তাবের ওপর আলোচনার আগ্রহ দেখিয়েছেন।

এদিকে ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টার লিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর