বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লেবাননের পতাকা পোড়ানোর জন্য সৈন্যদের তিরস্কার করেছে ইসরাইলি সেনাবাহিনী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের শনিবার লেবাননের একটি পতাকা পোড়ানোর জন্য সৈন্যদের একটি দলকে অভিযুক্ত করেছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের সাথে লড়াইরত সৈন্যদের একটি দল এ ঘটনায় জড়িত। জেরুজালেম থেকে এএফপি এ খবর  জানায়।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে ইসরাইলি ইউনিফর্ম পরিহিত প্রায় অর্ধ ডজন লোককে লাইটার দিয়ে পতাকায় আগুন দেওয়ার পাশাপাশি একটি ধর্মীয় সঙ্গীত গাওয়র দৃশ্য দেখা যাওয়ার পরে সামরিক বাহিনী তাদের নিন্দা জানায়।তবে সৈন্যদের বিরুদ্ধে পদক্ষেপের ব্যাপারে পোস্টে কিছু জানানো হয়নি।

সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই বলেন,‘আমরা লেবাননের দক্ষিণের কিছু সৈন্যের লেবাননের পতাকা পোড়ানোর কাজটিকে আদেশের লঙ্ঘন, প্রতিরক্ষা বাহিনীর মূল্যবোধের সাথে অসঙ্গতিপূর্ণ এবং লেবাননে আমাদের সামরিক কার্যক্রমের লক্ষ্যগুলোর সাথে বিভ্রান্তিকর হিসেবে দেখছি।’

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি আরবি-ভাষার পোস্টে আরো বলেন, ‘আমাদের যুদ্ধ হিজবুল্লাহর বিরুদ্ধে,যাদের ধর্ম, মতাদর্শ বা পরিচয়ে কখনোই সত্যিকারের লেবানিজ না।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর