বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে হত্যার ষডযন্ত্রের দায়ে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন সরকার। শুক্রবার বিচার বিভাগ ফরহাদ শাকেরি (৫১) নামে এক ইরানি নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ আনে। কিন্তু অভিযুক্ত নাগরিক এখন ইরানেই অবস্থান করছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ওই হত্যা চেষ্টা চালায় ইরান। অভিযোগে আরো বলা হয়েছে, ইরান সরকার শাকেরিকে সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা জমা দিতে বলে। ইরান সরকার মনে করেছিল ট্রাম্প হয়তো নির্বাচনে জিতবে না।

মার্কিন এটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বে ইরানের মতো অনেকেই আছে, যারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিচার বিভাগ এক ইরানি’র বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাকে মার্কিনিদের হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। এরমধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পও রয়েছেন।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর