বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রিভলবার, ম্যাগাজিনসহ ১টি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টার দিকে একজন পথচারি মোহাম্মদপুর থানা ভবনের সামনের ফুটপাথ দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি উক্ত ব্যাগ মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন। থানায় নিয়ে আসার পর থানা পুলিশ ব্যাগ খুলে সেখান থেকে ১টি রিভলবার, ম্যাগাজিনসহ ১টি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি, ১টি হ্যান্ড মাইক ও ছোট ১টি সিগনাল লাইট উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর