বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জয়ের খুব কাছে ট্রাম্প, সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১:১৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তিনি ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে তার আর মাত্র ৪টি ইলেকটোরাল ভোট দরকার। এই ক’টি ভোট নিজের দখলে আনতে পারলেই আগামী চার বছর আমেরিকার গদি সামলাবেন তিনি।

সবশেষ তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৬৬টি এবং কমলা ১৮৮টি ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

এদিকে ট্রাম্প জয় থেকে এখনো কিছুটা দূরে থাকলেও তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদরদপ্তরে মানুষের ভিড় বাড়ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডায় তার প্রচারাভিযানের সদরদপ্তরে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জনগণে কানায় কানায় পরিপূর্ণ এই জায়গায় তরে তরে ক্যামেরা রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে ভাষণের জন্য মঞ্চ তৈরি করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হয়। তবে এরই মধ্যে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্প জয় পেয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর