শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

চীনা মহাকাশ স্টেশনের তিন নভোচারি ছয় মাস পর পৃথিবীতে ফিরেছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

তিয়ানগং মহাকাশ স্টেশনে ছয় মাসেরও বেশি সময় ধরে অবস্থান করার পর তিন চীনা নভোচারি সোমবার ভোরে পৃথিবীতে ফিরে এসেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি এ খবর জানায়।

সিনহুয়া জানিয়েছে, নভোচারি ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু তাদের শেনঝো স্পেসশিপের রিটার্ন ক্যাপসুলের মাধ্যমে ইনার মঙ্গোলিয়ার ডংফেং ল্যান্ডিং সাইট স্পর্শ করেছে। তাদের সবারই ‘স্বাস্থ্য ভাল’ রয়েছে।

তিনজন পুরুষ নভোচারি এপ্রিলের শেষের দিকে তিয়ানগং মহাকাশ স্টেশনে গমন করেছিলেন এবং ৩০ অক্টোবর দেশের একমাত্র মহিলা মহাকাশযান প্রকৌশলীসহ তিনজন নতুন মহাকাশচারির সেখানে পৌঁছে পাঁচ দিনের হস্তান্তর প্রক্রিয়া শেষ করার পর তারা তাদের ফিরতি যাত্রা করেন।

প্রেসিডেন্ট শি জিনপিং এর অধীনে চীন ‘মহাকাশের স্বপ্ন’ অর্জনের পরিকল্পনা ত্বরান্বিত করেছে।

মানুষকে কক্ষপথে রাখার কর্মসূচিটি চীনের তৃতীয় মহাকাশ কার্যক্রম, এর আগে মঙ্গল ও চাঁদে দেশটির রোবোটিক রোভার অবতরণ করেছে।

তিনজন মহাকাশচারী নিয়ে গঠিত দল যাদের প্রতি তিন থেকে ছয় মাসে এই কর্মসূচির মূল কেন্দ্র তিয়াংগং মহাকাশ স্টেশনে ঘোরানো হয়।

এর মূল মডিউলটি ২০২১ সালে চালু করা হয় এবং এটি প্রায় ১০ বছর মেয়াদে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।

বেইজিং বলেছে যে দেশটি ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর পথে রয়েছে, তারা চাঁদের পৃষ্ঠে একটি ভিত্তি তৈরি করতে চায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর