বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নোয়াখালীতে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

নোয়াখালীর সদর উপজেলার হাকিমপুরে সুপারি চোরকে আটক করায় চোরের পক্ষের লোকদের হামলায় দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবু ছায়েদ নিহত হয়েছেন। দাদপুর ইউনিয়নের হাকিমপুরে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ (৭০) ওই গ্রামের মমিন উল্যার ছেলে।

নিহত ছায়েদের শ্যালক নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম দুলাল বলেন, শনিবার দুপুরে আবু ছায়েদের বাগান থেকে পাশের নোয়ান্নই রিফিউজি পাড়ার শাহাদাতের ছেলে সিয়াম তার সঙ্গীদের নিয়ে সুপারি চুরি করছিল। টের পেয়ে আবু ছায়েদ সিয়ামকে আটক করে। এ সময় সিয়ামের বাবা স্থানীয় বিএনপি নেতা সাহাদাত হোসেনকে খবর দেন। খবর পেয়ে শাহাদাত তার দলবলে নিয়ে আবু সায়েদের বাড়িতে হামলা চালায় এবং আবু ছায়েদকে মারধর করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে নিহত ছায়েদের স্বজনেরা হাসান নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পুলিশ লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর