শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মধ্য ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় ১১ জন আহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:০৪ অপরাহ্ন

মধ্য ইসরায়েলের টিরা শহরে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মধ্য ইসরায়েলের টিরা শহর লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়। এ সময় শ্যারন এবং ড্যান এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে।
এছাড়া মধ্য ইসরায়েলের হার্জলিয়া, রানানা ও কেফার সাবা অঞ্চলেও সতর্ক সংকেত বেজে ওঠে।
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, রকেট প্রতিরোধ কার্যক্রম চলমান রয়েছে। তারপরও একটি এলাকায় হামলায় ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে সেটি সরাসরি রকেটের আঘাতে হয়েছে না কি প্রতিরোধের কারণে ক্ষেপণাস্ত্রের শার্পনেলের আঘাতের কারণে তা উল্লেখ করেনি আইডিএফ।
ড্যাশ ক্যামেরার ভিডিও ফুটেজে অনুযায়ী, টিরা শহরে একটি বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।
ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোররাতে টিরা শহরে এই হামলা চালানো হয়। এতে তিনজন মাঝারি ধরনের আহত হয়েছেন। এছাড়া বাকি আটজন হালকা আহত হয়েছেন।
এদিকে,  ইসরায়েলি একটি সংবাদমাধ্যম জানিয়েছে- টিরা শহরে একটি ভবনে রকেট আঘাত হানে। এতে ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। সেখানে উদ্ধারকাজ চালানোর জন্য দমকল বাহিনীর অন্তত পাঁচটি ইউনিটকে ডাকা হয়। তারা কমপক্ষে আটজনকে সেখান থেকে উদ্ধার করে। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন।
এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৫২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর