শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৯:১৫ অপরাহ্ন

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তিনি আরো বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লাখো মানুষ মারা যাবেন। 

স্থানীয় সময় ৩০ অক্টোবর বুধবার রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’র কাছের অশ্বউবেননে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেছেন ট্রাম্প।
ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে উইসকনসিন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হ্যারিসকে আক্রমণ করে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা একেবারেই অযোগ্য।

ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে কমলা সম্পূর্ণভাবে অযোগ্য। নিবন্ধিত ভোটারদের সবাই এটা জানেন।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন, হ্যারিসকে কেউ সম্মান করে না, কেউ বিশ্বাস করে না আবার কেউ তাকে প্রেসিডেন্ট নির্বাচনে যোগ্য বলে মনে করছেন না।

তিনি আরো বলেছেন, কমলাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হলো লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। কমলা  আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবো।

এ সময় ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টিকে ‘অসভ্য দল’ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর