বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক ইউপিডিএফের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৩ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। 

আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ৩১ অক্টোবর খাগড়াছড়ি জেলায় সড়কপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, আজ সকাল ১০টার দিকে নব্যমুখোশ বাহিনীর একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় ইউপিডিএফ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ইউপিডিএফের তিনজন কর্মী (সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা) ঘটনাস্থলে নিহত হন।

বিবৃতিতে ইউপিডিএফ নেতা অবিলম্বে পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় বাসিন্দা বিন্দু চাকমা জানান, ইউপিডিএফ নিয়ন্ত্রিত পানছড়ি এলাকার দখল নিতে প্রতিপক্ষ গ্রুপ দীর্ঘদিন ধরে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

অপর এক গ্রামবাসি জানান, অক্টোবর মাসেই বেশ কয়েকবার দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ অবস্থায় সাধারণ গ্রামবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর