বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসরাইলি হামলার প্রতিশোধ নিতে সামরিক বাজেট তিন গুণ বাড়িয়েছে ইরান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:০৩ অপরাহ্ন

ইসরাইলে প্রতিশোধমুলক হামলা চালাতে ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়িয়েছে। গতকাল মঙ্গলবার ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি তেহরানে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মুখপাত্র সামরিক বাজেট ২শ’ শতাংশেরও বেশি বাড়ানোর প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন। তিনি বাড়তি বাজেট কোন খাতে ব্যয় হবে এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি।

ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’-এর উদ্ধৃতি দিয়ে তেহরান থেকে এএফপি এই খবর জানিয়েছে।

সরকারি স্বীকার না করলে তেহরানের বার্ষিক সামরিক ব্যয়ের সঠিক পরিসংখ্যান বের করা অত্যন্ত কঠিন।

তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ  ইনস্টিটিউটের (এসআইপিআরআই) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী

দেশটির সামরিক বাজেটের সর্বোচ্চ অংশ ইসলামি রেভ্যূলিউশনারী গার্ড (আইআরজিসি) পায়। নিয়মিত সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখা গুলোর বরাদ্দ আইআরজিসির চেয়ে তুলনামুলক অনেক কম।

এদিকে ইসরাইলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছেন, ইসরাইলি হামলার জবাব দিতে সব ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে।

তেহরানে এক সংবাদ সম্মেলনে নিজ দেশের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

গত শনিবার ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তেহরান বলেছে, এতে তাদের সামান্য ক্ষতি হয়েছে।

অন্যদিকে ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে সমরাস্ত্র কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূণ স্থাপনায় তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলার পর নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ছে দেশ দুটি’র নেতারা।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ইরানের শক্তি প্রদর্শনের মাত্রা ইরানি কর্মকর্তারাই নির্ধারণ করবেন। তবে শত্রুর হামলা নিয়ে অবহেলা বা অতিরঞ্জিত করা, কোনোটিই কাম্য হতে পারেনা।

মধ্যপ্রাচ্যে দীর্ঘ দিন ধরেই সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরাইল। হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিবাদে ১ অক্টোবর ইসরাইলে ২শ’ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান।

এদিকে তেল আবিব দাবি করছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

ওই হামলার জবাবে গত শনিবার ইরানে বিমান হামলা চালায় তেল আবিব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর