বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজায় মিশরের যুদ্ধবিরতি আহ্বান প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ৩৮৮তম দিন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখেরও বেশি। শুধু গাজাতেই নয় লেবাননে এ পর্যন্ত ২ হাজার ৬৭২ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

এ অবস্থায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের বিনিময়ে কয়েকজন ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) এ খবর আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি প্রস্তাবিত প্রত্যাখ্যান করেছেন।

যদিও মিশরীয় প্রস্তাবের পক্ষে বেশিরভাগ ইসরায়েলি মন্ত্রীর সমর্থন রয়েছে। কিন্তু নেতানিয়াহুর বিরোধিতার কারণে তেল আবিব এই চুক্তি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। নেতানিয়াহু বলেছেন, ‘আলোচনা কেবল আগুনের মধ্যেই হবে।’তথ্যসূত্র: টিআরটি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর