শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

লেবাননের দক্ষিণ বৈরুতে ইসরায়েলি অভিযান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১:০৫ অপরাহ্ন

ই সরায়েলের সেনাবাহিনী নতুন করে সরে যাওয়ার আহ্বান জানানোর পর লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রোববার দক্ষিণ বৈরুতে ইসরায়েলি অভিযানের খবর দিয়েছে। বৈরুত থেকে এএফপি এখবর জানায়।

সরকারি সংবাদ সংস্থা মধ্যরাতের পরপরই বলেছে, ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলিকে ‘লক্ষ্যবস্তু’ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এর আগে লেবাননের রাজধানীর দক্ষিণ শহরতলির আশেপাশের দুটি এলাকার বাসিন্দাদের তাদের বাড়িঘর খালি করার আহ্বান জানায়।

ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর একটি পোস্টে বলেছেন ‘আপনি হিজবুল্লাহর সুবিধা এবং স্বার্থের কাছাকাছি রয়েছেন, যার বিরুদ্ধে আইডিএফ অদূর ভবিষ্যতে কাজ করবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর