বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে হামলায় ২ ভারতীয় সৈন্যসহ নিহত ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:০২ অপরাহ্ন

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের গুলমার্গের কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় দুই সেনাসদস্যসহ ৪জন নিহত হয়েছে। কর্মকর্তারা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, সেনাবাহিনীর গাড়িটি গুলমার্গের কাছে বোটপাথরি এলাকায় পৌঁছলে ‘সন্ত্রাসীরা’ অতর্কিত হামলা চালায়। ‘সন্ত্রাসীদের’ হামলার জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা হামলা চালায়।

এই ঘটনায় আরো ৩ সৈন্য আহত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলায় নিহত দুই বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীর পোর্টার( লাগেজ বহনকারী)  হিসেবে কাজ করত।

জম্মু ও কাশ্মীরে এক শ্রমিককে গুলি করে আহত করার কয়েক ঘণ্টা পর এই হামলা হল। আহত ব্যক্তির নাম প্রীতম সিং। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।

গত ৭২ ঘণ্টায় কেন্দ্র শাসিত অঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা এটি। তিন দিন আগে সেখানে ৬ নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে হত্যার ঘটনাও ঘটে।

এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

তিনি জানান, ‘উত্তর কাশ্মীরের বোটপাথরি এলাকায় সেনাবাহিনীর গাড়ির ওপর হামলা খুবই দুঃখজনক।

এই হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। কাশ্মীরে সাম্প্রতিক হামলার এই ঘটনাটি গভীর উদ্বেগের বিষয়।’

তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের আশু আরোগ্য কামনা করছি যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর