বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রমজানে কুয়েতে ৪ ঘণ্টার অফিস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:২১ অপরাহ্ন

রমজানে কুয়েতে ৪ ঘণ্টার অফিস

 

পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। কর্মীদের জন্য কাজের সময় কমিয়ে ৪ ঘণ্টা করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া এরসঙ্গে থাকবে দুটি ‘গ্রেস পিরিয়ডও’।

সিদ্ধান্ত অনুযায়ী, নারীরা প্রতিদিন দুটি গ্রেস পিরিয়ড পাবেন। যেগুলোর প্রত্যেকটির ব্যাপ্তি হবে ১৫ মিনিট। যার একটি থাকবে অফিস সময় শুরু হওয়ার আগে। আরেকটি অফিস সময় শেষ হওয়ার পর। অর্থাৎ অফিসের সময় শুরু হওয়ার ১৫ মিনিট পর্যন্ত চাইলে নারীরা দেরি করে আসতে পারবেন। আবার তারা চাইলে ১৫ মিনিট আগেও বের হয়ে যেতে পারবেন। এজন্য তাদের কোনো জবাবদিহিতা বা শাস্তির মুখে পড়তে হবে না।

অপরদিকে পুরুষদের রমজান মাসে ৪ ঘণ্টা ১৫ মিনিট অফিস করতে হবে। তারা একটি গ্রেস পিরিয়ড পাবেন। যা অফিস শুরুর সময় থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর