বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দীন বিমান হামলায় নিহত; ইসরাইলি সামরিক বাহিনী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ২:০৫ অপরাহ্ন

ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দীন তিন সপ্তাহ আগে বৈরুতে একটি বিমান হামলায় নিহত হয়েছেন।

জেরুজালেম  থেকে সিনহুয়া জানায়, সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি যুদ্ধ বিমানের বোমা হামলায় সাফিউদ্দীন নিহত হয়েছেন।  ইসরাইলের মতে একটি বিল্ডিং লক্ষ্য করে এ হামলা চালানো হয়, যেখানে হিজবুল্লাহর প্রধান আন্ডারগ্রাউন্ড ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার অবস্থিত।

সামরিক বাহিনী বলেছে, হামলার সময় প্রায় ২৫ জন সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার ভবনটিতে উপস্থিত ছিলেন, তবে তারা বেঁচে গেছেন কিনা তা স্পষ্ট করেনি।

সাফিউদ্দীন হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নসরুল্লাহর মামাতো ভাই ছিলেন।  সেপ্টেম্বরে ইসরাইল নসরাল্লাহকে হত্যা করার পর, সাফিউদ্দীনকে উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে অনুমান করা হয়েছিল।

সাফিউদ্দীন হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক-রাজনৈতিক সংস্থা মজলিশে শুরার সদস্যও ছিলেন।

সাফিউদ্দীনের হত্যার ঘোষণার পর ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভি বলেন, ‘আমরা নসরাল্লাহ, তার উত্তরসূরি এবং হিজবুল্লাহর বেশিরভাগ নেতৃত্বের কাছে পৌঁছেছি। ইসরাইলের নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি এমন কারো কাছে কিভাবে পৌঁছতে হয় তা আমরা জানি।

ইসরাইলি সামরিক বাহিনীর ঘোষণার বিষয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর