বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাশিয়ার সঙ্গে গভীর বন্ধুত্বকে স্বাগত জানালেন শি জিনপিং

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ২:০২ অপরাহ্ন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার কাজানে ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার সময় ‘বিশৃঙ্খল’ বিশ্বে রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ককে স্বাগত জানিয়েছেন৷

কাজান থেকে এএফপি  জানায়, শি তাদের দুই দেশের মধ্যে ‘গভীর বন্ধুত্বের’ প্রশংসা করে পুতিনকে বলেছেন, ‘বিশ্ব এক শতাব্দীতে গভীর অদৃশ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল, তবে ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িত।’

শি বলেন,  চীন এবং রাশিয়া, ‘বিস্তৃত কৌশলগত সমন্বয় এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগত গভীর ও প্রসারিত করেছে।’

চীনের নেতা বলেন, সম্পর্ক “দুই দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং আধুনিকায়নে শক্তিশালী প্রেরণা যোগ করেছে।’

শি আরো বলেন, তারা ‘আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক আক্রমণ শুরু করার পর থেকে মস্কো ও বেইজিং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে।  এটি পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ উভয় দেশ বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করতে চায়।

মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার কিছুক্ষণ আগে চীন ও রাশিয়া একটি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করেছিল। বেইজিং কখনও মস্কার ইউক্রেন হামলার নিন্দা করেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর