বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইউক্রেনের ১১০টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া : প্রতিরক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

রাশিয়া রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের উপরে আকাশে রাতের বেলা ১১০টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রোববার সকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বিমান প্রতিরক্ষা কুরস্ক অঞ্চলে ৪৩টি ড্রোন আটকে দিয়েছে। ইউক্রেনীয় সেনারা মস্কোর বাহিনীর নজর ভিন্ন দিকে সরানোর জন্য আগস্ট থেকে স্থল অভিযান চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, লিপেটস্ক অঞ্চলে আরও ২৭টি ড্রোন, ওরিওলে ১৮টি মস্কোর উপর একটি এবং নিঝনি নভগোরদ, বেলগোরদ ও ব্রায়ানস্ক অঞ্চলে মোট ২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রাশিয়া প্রায় প্রতিদিনই তার ভূখন্ডে কমবেশি সংখ্যক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে থাকে। কিয়েভ বলেছে, তারা প্রায়শই তার ভূখন্ডে রাশিয়ার বোমা হামলার প্রতিক্রিয়া স্বরূপ জ্বালানী ও বিদ্যুৎ সাইটগুলো লক্ষ্য করে তারা এসব হামলা চালাচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর