শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত : ইসরাইল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরাইল। বুধবার দক্ষিণ গাজায় এক অভিযান চালিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। 

এদিকে বৃহস্পতিবার ইসরাইলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইসরাইলি সামরিক বাহিনীর ৮২৮তম ব্রিগেডের অভিযানে দক্ষিণ গাজায় তিনজন নিহত হন। ওই তিনজনের লাশের পরিচয় শনাক্তের পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার  হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজায় ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

জেরুজালেম থেকে সিনহুয়া জানায়, বিশ্বের কয়েক ডজন পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাৎজের উদ্ধৃতি দিয়ে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণ ালয় বলেছে, ‘৭ অক্টোবরের গণহত্যা ও নৃশংসতার হোতা গণঘাতক ইয়াহিয়া সিনওয়ার আজ আইডিএফ সৈন্যদের হাতে নিহত হয়েছে।’

এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। হামাসের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সাধারণত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইট আল-মাজদে তথ্য প্রকাশ করা হয়। সিনওয়ারের বিষয়ে জানতে ইসরাইলি সংবাদমাধ্যম নয়; বরং হামাসের কাছ থেকে তথ্য আসা পর্যন্ত ফিলিস্তিনিদের অপেক্ষা করতে বলছে এই ওয়েবসাইট।

ইরানের রাজধানী তেহরানে গত জুলাইয়ে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া। এরপর সিনওয়ারকে হামাসের প্রধান করা হয়। তিনি দীর্ঘদিন ইসরাইলের কারাগারে বন্দী ছিলেন। ২০১১ সালে বন্দী বিনিময়ের আওতায় তিনি মুক্তি পান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর