বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার হিন্দি গানও শোনাবেন মাহফুজুর রহমান!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৮:২১ অপরাহ্ন

ভালোবাসা থেকেই গানের প্রতি ঝুঁকেছেন আলোচিত সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে প্রতি ঈদে এটিএন বাংলায় প্রচার হয় তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।

তারই ধারাবাহিকতায় এবার ঈদেও ড. মাহফুজুর রহমানের গান শোনা যাবে। তবে তার ভক্তদের জন্য সুখবর হলো, একটি নয়, দুটি গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী।

জানা যায়, এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি শুধু আমারই থেকো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান।  গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি গজল। গানগুলোর শিরোনাম, ‘আমায় ভালোবাসোনা’, ‘তোমার চোখ দুটি’, ‘তুমি যে শুধু আমার’, ‘যাবে যদি চলে যাও’ এবং ‘বুকের মাঝে রাখবো’ শিরোনামের গান। গজলের মধ্যে ‘রয়েছে মেরে মিতুয়া’, ‘ম্যায় জিস দিন’, ‘জানে কাহা’, ম্যায় সায়ের তো নেহি এবং চিটঠি আয়ি হ্যায়।

ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’। একক এবং ডুয়েট হিন্দি গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে থাকছে ‘দিল কিয়া কারে’, ‘মেরে মেহেবুব’, ‘রাজাকো রানি সে পেয়ার’, ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’, ‘বারিস মে তু’, ‘তুহি এ মুঝকো বাতাদে’, ‘ধীরে ধীরে সে, হামকো হামিসে’, ‘ম্যায় জিস দিন ভুলাদু’ এবং ‘মিলে হো তুম হামকো’ শিরোনামের গান। ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন সামিয়া জাহান, নীলিমা, ভাবনা আহমেদ ও মারিয়া চৌধুরী।

উল্লেখ্য, এটিএন বাংলার পাশাপাশি এবারের ঈদেও এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘দু’চোখে শুধু তুমি’।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর