বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইউনিফিলের ওপর ইসরাইলি হামলা ‘অগ্রহণযোগ্য’ : মেলোনি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন

ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি লেবাননে জাতিসংঘের অন্তর্র্বতী বাহিনী (ইউনিফিল)-এর ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর হামলা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রীর অফিস রোববার জানায়, জর্জা মেলোনি তার ইসরাইলি প্রতিপক্ষকে একটি ফোন কলের মাধ্যমে  একথা বলেছেন।

রোম থেকে সিনহুয়া জানায়, গত চার দিনে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ইউনিফিল অবস্থানে বেশ কয়েকবার গুলি চালানোর পরে এই ফোন কলটি করা হয়।

২৩ সেপ্টেম্বর থেকে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই তীব্র করেছে, দেশজুড়ে বিমান হামলা শুরু করেছে এবং সম্প্রতি আইডিএফ সৈন্য নিয়ে দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে।

মেলোনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জোর দিয়ে বলেন যে দক্ষিণ লেবাননে মোতায়েনকৃত শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন।

মেলোনির অফিস বলেছে যে তিনি পুনর্ব্যক্ত করেন যে ইউনিফিলের ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর হামলা অগ্রহণযোগ্য। মেলোনি নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে মিশনটি আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়তা করার জন্য নিরাপত্তা পরিষদের আদেশের ভিত্তিতে কাজ করে থাকে।

ইতালি বর্তমানে ইউনিফিলে সৈন্য প্রেরণকারী ৪৮ দেশের অন্যতম। ইউনিফিল ইসরাইল ও লেবাননের মধ্যে বিভক্তি নির্দেশক ব্লু লাইন বরাবর প্রায় ১০ হাজার শান্তিরক্ষী নিয়ে কাজ করে থাকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর