বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ২৯

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৪:১২ অপরাহ্ন

মধ্য ও উত্তর গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। আহত অনেকেই। শনিবার (১২ অক্টোবর) রাতভর হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে সেখানে অন্তত ১৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় একই পরিবারের আটজন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরে জাবালিয়ার শরণার্থী শিবিরগুলোতে বিমান ও স্থল অভিযান চালিয়েছে। শনিবারের হামলায় জাবালিয়ার দুটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া মধ্য গাজার নুসেইরাত  শিবিরে হামলায় ১০ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে,  জাবালিয়ায় হামাস তাদের অবকাঠামো পুনরুদ্ধার করার চেষ্টা করেছে।

বাস্তুচ্যুত লোকজন বলছেন,ইসরায়েলি সামরিক বাহিনী জাবালিয়াকে ঘিরে রেখেছে এবং তাদের একটি করিডোর দিয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে নুসেইরাত শিবিরে হামলায় বাবা-মা ও তাদের ছয় সন্তান নিহত হয়েছে। হামলায় আরও সাতজন আহত হয়েছে। এদের মধ্যে দুই নারী ও শিশু রয়েছে। হতাহতদের বেশিরভাগের বয়স ৮ থেকে ২৩ বছরের মধ্যে।

গাজা যুদ্ধের এক বছরের বেশি সময়ে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে দাবি করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা গাজার স্কুল, মসজিদ ও হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর