বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

তাঁতীবাজারের পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনায় ৩ জন আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:৩০ অপরাহ্ন

রাজধানীর তাঁতীবাজারের একটি পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনায়  তিনজনকে আটক করা হয়েছে।  

এছাড়া ছিনতাইকালে ছুরিকাঘাতে আহত ৫ জনকে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষুদে বার্তায় বলা হয়, শুক্রবার রাত ৮ টার সময় রাজধানীর তাঁতীবাজার এলাকার ১৭ নং পূজামণ্ডপের পেছনে একদল ছিনতাইকারী মণ্ডপে আসা এক নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা চাকু দিয়ে তাদের এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে কারো হাতে, কারো গলায়, কারো বুকে আঘাত লাগে। পরবর্তী সময়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে।

আটককৃতদের কাছ থেকে একটি চাকু ও একটি চেইন এবং ঘটনাস্থল হতে তরল পদার্থ ভর্তি একটি বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের সহায়তায় আহতদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া  আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ক্ষুদে বার্তায় জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর