বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আস্থা নেই বাইডেনের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যপারে তিনি আত্ম বিশ্বাসী নন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমুলক মন্তব্যের উদ্ধৃতি দিয়ে শুক্রবার তিনি একথা বলেছেন।

ট্রাম্প এখনো ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের বিষয়টি মেনে নিতে পারছেন না।ওয়াশিংটন থেকে এএফপি জানায়।

বাইডেন নির্বাচনের আগে ক্রমবর্ধমান বেলিকোস ভাষায় প্রচারণার জন্য উদ্বেগ প্রকাশ করে আইনপ্রণেতা ও বিশ্লেষকদের সতর্ক করেন।
ট্রাম্প বাইডেনের কাছে পরাজয়ের পর ব্যাপক প্রতারণার অভিযোগ করেছেন। ট্রাম্পের দাঙ্গাবাজ সমর্থকরা তার মিথ্যা দাি তে বিক্ষুদ্ধ হয়ে ক্যাপিটল হিলে ব্যাপক ভাংচুর করে। ট্রাম্প গত জুলাই ও সেপ্টেম্বরে দুই দফা দৃশ্যত হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন।
বাইডেন নির্বাচন নিয়ে আলোচনা করার সময় সাংবাদিকদের বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, একটি অবাধ ও সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা আমি জানি না।’
‘ট্রাম্প যা বলেছেন এবং নির্বাচনের শেষ মুহুর্তেও যা বলছেন,নির্বাচনের ফলাফল পছন্দ না হলে তা হবে বিপজ্জনক।’
পরাজিত রিপাবলিকান তার কয়েকশ’ সমর্থককে ‘নরকের মতো লড়াই করার’ উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে ২০২১ সালে ইমপিচ করা হয়েছিল। এ সময় তার সমর্থকরা পুলিশকে মারধর এবং ক্যাপিটল হিলের দরজা-জানালা ভেঙ্গে চুরমার করে ফেলে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর