সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইশিবা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে তাকে জয়ী ঘোষণা করা হয়। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) হাল ধরতে এটি ছিল ইশিবার পঞ্চম ও তার নিজের ভাষ্যে ‘সর্বশেষ’ প্রচেষ্টা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৬৭ বছর বয়সী অভিজ্ঞ এই রাজনীতিবিদ কট্টর জাতীয়তাবাদী নেতা সানায়ে তাকাইচিকে হারিয়ে এলডিপি নেতা নির্বাচিত হয়েছেন।

ভোটে জয়লাভের পর এলডিপির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় ইশিবা বলেছেন, ‘জনগণের ওপর আমাদের আস্থা রাখতে হবে। সাহস ও দায়িত্ববোধের সঙ্গে সত্যের পথে থাকতে হবে। আমরা সবাই যেন আবার হাসিমুখে বাঁচতে পারি, সেটা নিশ্চিতে জাপানকে নিরাপদ করে তুলতে আমরা একসঙ্গে কাজ করে যাব।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় সাত দশকব্যাপী জাপান শাসন করছে এলডিপি। পার্লামেন্টে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলের নেতাই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে প্রায় নিশ্চিতভাবে বলা যায়। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ইশিবা।

সোমবার পদত্যাগ করবেন কিশিদা ও তার মন্ত্রীসভা। মঙ্গলবার এক বিশেষ অধিবেশনে ইশিবাকে তার দায়িত্ব অর্পণ করা হবে।

গত আগস্ট মাসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দেন যে এলডিপির নেতৃত্ব নির্বাচনের পরবর্তী লড়াইয়ে তিনি নামছেন না। ২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন।

এলডিপির ভেতরে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ায় ফুমিও কিশিদার জনপ্রিয়তায় ভাটা পড়ে। করোনা মহামারি সামাল দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা মাথায় নিয়ে ইউশিহিদে সুগা বিদায় নিলে এলডিপির প্রধান হয়ে জাপানের প্রধানমন্ত্রী হন ফুমিও কিশিদা। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর